Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যশাসকদলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত মাফিয়া কানাই

শাসকদলের কার্যালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার কুখ্যাত মাফিয়া কানাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :  গত দুই জানুয়ারি রাজধানীর প্রতাপগড় স্থিত ঝুলন্ত বীজ সংলগ্ন শাসক দলের কার্যালয় ভাঙচুর চালায় একদল মাফিয়া গোষ্ঠী। এ ঘটনায় এবার জালে উঠেছে কোন এক রাজনৈতিক সংগঠনের লালিত-পালিত কুখ্যাত মাফিয়া দেবাশীষ সাহা ওরফে কানাই। বাম জামানা, রাম জামানা সব জামানায় আগরতলা শহরের অন্যতম কুখ্যাত মাফিয়া হল কানাই। বিভিন্ন রাজনৈতিক দলের রামাবলি গায়ে জড়িয়ে দীর্ঘদিন ধরে রাজ্যে ত্রাসের পরিবেশ সৃষ্টি করে রেখেছে।

এবার প্রতাপগড় ঘটনায় তার নাম জড়ানোর পর পুলিশ আটক করতে বাধ্য হয়। ঘটনার বিবরণে জানা গেছে, ১ জানুয়ারি ৩১ নং ওয়ার্ডের উদ্যোগে রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হয়। ২ রাতে প্রতিমা নিরঞ্জনের জন্য পূজা কমিটির সদস্যরা প্রতিমা নিরঞ্জনের জন্য হাওড়া নদীর উদ্দেশ্যের যায়। সেখান থেকে ফেরার সময় ২০-২৫ জনের মাফিয়া বাহিনী বাইক নিয়ে এসে আচমকা প্রতাপগড় ব্রিজ সংলগ্ন বিজেপি অফিসে হামলা চালায়। সেই সময় বিজপি কার্যালয়ে থাকা এক বিজেপি কর্মীকে মারধর করে দুষ্কৃতিরা। তার নাম তন্ময় সাহা। পাশাপাশি দুষ্কৃতিরা বিজেপি কার্যালয়ের চেয়ার টেবিল ভাংচুর করে। ছিঁড়ে ফেলে দেয় প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি সম্বলিত ফ্লেক্স।

 বিজেপি অফিসে থাকা বিজেপি দলের কর্মীদের ১০-১২ টি বাইক ও স্কুটি ভাংচুর করে দুষ্কৃতিরা। ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলার থানার ওসি বিশাল পুলিশ বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। তারপর তদন্তে নামে পূর্ব আগরতলা থানার পুলিশ। গত কয়েকদিন ধরেই পুলিশ তাকে আটক করার জন্য উৎ পেতে বসেছিল। অবশেষে পুলিশের হাতে সাফল্য করে আসলো বুধবার সকালে। তাকে ধরে থানায় নিয়ে আসে। তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কুখ্যাত কানাই জানায়, কপারেটিভের মিটিংয়ে ছিলেন তিনি। আচমকা পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে এসেছে। তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেন সংবাদ মাধ্যমের সামনে। তবে এখন পর্যন্ত পুলিশ মুখ খুলতে চাননি। যতদূর খবর পুলিশের কাছে তার সাঙ্গোপাঙ্গদের তালিকাও রয়েছে। খুব দ্রুত তাদেরও জলে তুলবে পুলিশ। আপাতত তারা গা ঢাকা দিয়ে আছে। পুলিশ বিভিন্ন জায়গায় চিরুনি তল্লাশি শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য