Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যবিদ্যুৎ কর্মীদের আটকে রাখলেন গ্রামবাসী

বিদ্যুৎ কর্মীদের আটকে রাখলেন গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৭ জানুয়ারি :  স্মার্ট মিটার লাগানোর পর বেশি বিল আসায় ক্ষুব্ধ খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকার মানুষ। বুধবার বিদ্যুৎ কর্মীদের আটকে রাখল গ্রামবাসী। অভিযোগ, খোয়াই উত্তর চেবরী শচীন্দ্র নগর এলাকাতে গত কিছুদিন আগে কয়েকটি পরিবারে স্মার্ট মিটার লাগানো হয়েছিল। বিদ্যুৎ গ্রাহক জগদীশ রুদ্র পালের বাড়িতে স্মার্ট মিটার লাগানো হয়েছিল।

তিনি বলেন দুটি লাইট ব্যবহার করে তার ১৫ দিনে ৪২৪ টাকা বিল আসে। এলাকায় অন্যান্য বাড়িতে স্মার্ট মিটার লাগানোর জন্য আসতেই এলাকাবাসী বিদ্যুৎ নিগমের কর্মীদের আটক করে প্রতিবাদ জানান। তাদের দাবি স্মার্ট মিটার খুলে পুরনো মিটার লাগিয়ে দেওয়া হোক তাদের। না হলে তাদের বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে। যত বিদ্যুৎ বিল ওঠার কথা নয় তত উঠছে। এত টাকা বিদ্যুৎ বিল আসলে তারা প্রতি মাসেই সমস্যায় পড়বে। একটা সময় পর বিদ্যুৎ লাইনচ্যুত করে বসে থাকতে হবে তাদের। তাই নিরুপায় হয়ে নিগমের কর্মীদের কাছে দাবি জানালে নিগমে কর্মীরা যখন তাদের বলে এটা সম্ভব নয় তখন আটকে রাখা হয় বলে জানা যায়। স্মার্ট মিটার নিয়ে দিকে দিকে অভিযোগ উঠতে শুরু করেছে। গ্রাহকরা স্মার্ট মিটার নিয়ে বিভ্রান্তে আছে নাকি সত্য দাবি করছে সেটাই এখন বড় প্রশ্ন সকলের মনে। তবে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়। এটা নিগম থেকেই ঘোষণা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য