Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যচোরাই কাঠ আটক করলো বনদপ্তরের কর্মীরা

চোরাই কাঠ আটক করলো বনদপ্তরের কর্মীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ জানুয়ারি :গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। তবে অভিযানের টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার আনুমানিক সকাল ১০ টার নাগাদ শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বগাফা ফরেস্ট অফিসের আধিকারিক জিতেন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বনদপ্তরের একটি বিশেষ দল অভিযানে নামে।

জানা গেছে, পথিছড়ি বাজারের পার্শ্ববর্তী জঙ্গল এলাকায় পাচারকারীরা বিপুল পরিমাণ কাঠ মজুত করে রেখেছিল। বনকর্মীরা এলাকাটি ঘেরাও করলে চোরাকারবারিরা ঘন জঙ্গলের সুযোগ নিয়ে সেখান থেকে চম্পট দেয়।

বনকর্মী জিতেন্দ্র বিশ্বাস জানান, দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে জঙ্গল থেকে প্রচুর পরিমাণ মূল্যবান কাঠ উদ্ধার করে বন দপ্তরের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, এলাকায় চোরাই কাঠের কারবার রুখতে বনদপ্তরের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য