স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৫ জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ লেম্বুছড়া এলাকার তিনটি প্লটে মোট পাঁচ শতাধিক গাঁজা গাছ ধ্বংস করে।
এদিন অভিযানে ছিল সি.আর.পি.এফ, টি.এস.আর এবং তেলিয়ামুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানায় আগামী দিনে তেলিয়ামুড়া থানা পুলিশের এ ধরনের গাঁজা বাগান বিরোধী অভিযান অব্যাহত থাকবে। সোমবারের এই অভিযানে আনুমানিক এক থেকে দুই লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা সক্ষম হয়েছে।

