Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগুলি কাণ্ডে গ্রেফতার ১

গুলি কাণ্ডে গ্রেফতার ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা।  ৫ জানুয়ারি : শনিবার রাতে রাধাপুর থানার অন্তর্গত খুমুলুং এলাকায় নিজ বাড়িতে গুলি বিদ্ধ হয়ে আহত হয় এক মহিলা। আহত মহিলার নাম দীপালি দেববর্মা। বয়স ৩৫ বছর। আহত মহিলার পরিবারের এক সদস্যা জানানা শনিবার রাতে ঠাণ্ডার মধ্যে শরীর কিছুটা গরম করার জন্য পরিবারের সকলে মিলে আগুন জ্বালিয়ে তাপ নিচ্ছিল। সেই সময় আচমকা গুলি এসে লাগে দীপালী দেববর্মার শরীরে। মুহূর্তের মধ্যে দীপালী মাটিতে লুটিয়ে পড়ে। কে বা কারা গুলি চালিয়েছে তারা নিজেরাও জানেন না।

ঘটনার সাথে সাথে গুলি বিদ্ধ অবস্থায় আহত দিপালিকে নিয়ে যাওয়া হয় খুমুলুং খেরেংবাড়ি হাসপাতালে। সেখান থেকে রাতেই দীপালি দেববর্মাকে রেফার করে দেওয়া হয় জিবি হাসপাতালে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন দীপালী দেববর্মা। এইদিকে ঘটনার পর ঘটনাস্থলে ছুটে যায় রাধাপুর থানার পুলিশ। রাধাপুর থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে রাধাপুর থানার পুলিশ গুলি বিদ্ধ দীপালী দেববর্মার ভাই সারেন্দ্র দেববর্মাকে গ্রেপ্তার করে। একই সাথে উদ্ধার করা হয় একটি দেশি পিস্তল। রাধাপুর থানার ওসি জানান সারেন্দ্র দেববর্মা স্বীকার করেছে সে বাড়ির পাশে জঙ্গল কাটতে গিয়ে দেশি পিস্তলটি কুড়িয়ে পেয়েছিল। রাতের বেলায় সে পিস্তলটি পরীক্ষা করার সময় পিস্তল থেকে গুলি চলে যায়। আর সেই গুলি গিয়ে লাগে তার আপন বোন দীপালী দেববর্মার শরীরে। ধৃত সারেন্দ্র দেববর্মার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানান রাধাপুর থানার ওসি। এইদিকে আহত দীপালি দেববর্মা বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো দীপালী দেববর্মার শরীরে গুলি রয়েছে। শরীরে বাম পাশে বুকের নিচে গুলি লেগেছে দীপালি দেববর্মার। জানা যায় সোমবার জিবি হাসপাতালে দীপালী দেববর্মার শরীরে অস্ত্রোপচার করে গুলি বের করা হবে।

পূর্ববর্তী নিবন্ধ
পরবর্তী নিবন্ধ
সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য