Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

গাঁজা বাগান ধ্বংস করল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৪ জানুয়ারি : যাত্রাপুর থানার পুলিশ পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে ৪৫ টি প্লটের গাঁজা গাছ কেটে ধ্বংস করতে সক্ষম হয়। পুলিশের অভিযানের আজ করতে পেরে গাঁজা চাষীরা এগিয়ে আসলেও বাধা দেয়নি। রবিবার এই অভিযান চালানো হয় যাত্রাপুর থানার অন্তর্গত দক্ষিণে কালীখলা এডিসি ভিলেজ এলাকার ভদ্রা বাড়ি পাড়ার জঙ্গলে এবং অপরটি গরম ছড়া এলাকার জঙ্গলে।

এদিন পুলিশের সাথে অভিযানে ছিল বিএসএফ এবং টিএসআর বাহিনী। যাত্রাপুর থানার ওসি জানান এই ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে। তবে কতটা অব্যাহত থাকবে সেটাই এখন দেখার বিষয়। কারণ সোনামুড়া মহকুমা জুড়ে গাঁজা বাগানের ছয়লাপ। কোথায় কোথায় গাঁজা বাগানে রয়েছে সেগুলি মহকুমা স্থিত বিভিন্ন থানার কাছে তথ্য রয়েছে। কিন্তু পুলিশ প্রশাসন অদৃশ্য কারণে সেসব জায়গায় থাবা বসাতে চাইছে না। অর্থাৎ পিছনে এক রহস্য লুকিয়ে রয়েছে বলে মনে হচ্ছে সাধারণ জনগণের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য