Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যনতুন আগরতলা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার এবং আগরতলা পুর...

নতুন আগরতলা তৈরি করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার এবং আগরতলা পুর নিগম : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩ জানুয়ারি : শনিবার আগরতলা পুর নিগমের ৩৯ নং পুর ওয়ার্ডে উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ওয়ার্ডের কমিউনিটি হলে। রক্তদান শিবির অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী রক্তদান শিবিরের উদ্বোধন করে রক্তদান শিবির ঘুরে দেখেন। তারপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নতুন ভারত, নতুন ত্রিপুরা, নতুন আগরতলা তৈরি করতে কাজ করছে সরকার।

এর জন্য সরকার ইনফ্রাস্ট্রাকচারের জন্য দিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। রাজ্য সরকার চলতি অর্থ বাজেটে সাত হাজার কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচারের জন্য রেখেছে। কারণ রাজ্যের উন্নয়ন হলেই বহির্রাজ্য থেকে মানুষ ত্রিপুরায় আসবে। আগামী দিন যাতে প্রবাসী বাঙালি না হয়ে যেন শব্দটা বিপরীত হয় অর্থাৎ প্রবাসী ত্রিপুরা বাসী হয় সেই লক্ষ্য নিয়ে ত্রিপুরায় উন্নয়ন চলছে। এর জন্য দেশ-বিদেশের বিভিন্ন সংস্থার সঙ্গে ত্রিপুরা সরকারের মৌ- স্বাক্ষর হচ্ছে।

কাজের বিকল্প হয় না। সময় ফুরিয়ে যায়। কিন্তু কি কাজ জনগণের জন্য করা হয়েছে সেটা থেকে যায়। অর্থাৎ এই কথা মাথায় রেখে কাজ করতে হবে আগরতলা পুর নিগমের কর্পোরেটর সহ সমস্ত জনপ্রতিনিধির বলে জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আরো বলেন কাজ করতে গেলে ভুলত্রুটি হবেই। এগুলি থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে জনপ্রতিনিধিদের। মুখ্যমন্ত্রী আরো বলেন, রক্তের কোন বিকল্প হয় না। রক্তদান সব দানের চেয়ে মহৎ দান। বিজ্ঞানীরা বহু চেষ্টার পরেও রক্তের বিকল্প তৈরি করতে পারেনি। একজন মুমূর্ষু রোগীকে রক্ত দিয়ে বাঁচাতে পারে অন্য একজন মানুষ। তাই যারা এখনো রক্তদানে এগিয়ে আসছে না তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর আহ্বান তারা যেন রক্তদানে এগিয়ে আসে। পাশাপাশি মন থেকে ভুল ভ্রান্তি দূর করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। আয়োজিত রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রীর ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, স্থানীয় কর্পুরেটর সহ অন্যান্যরা। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য