Tuesday, September 29, 2026
বাড়ি রাজ্য চুরি যাওয়া নয়টি বাইক উদ্ধার

চুরি যাওয়া নয়টি বাইক উদ্ধার

চুরি যাওয়া নয়টি বাইক উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ ডিসেম্বর : শহরে বাইক চুরির ঘটনার জন্য আতঙ্কিত বাইক চালকরা। বাজার হাট, বিভিন্ন শপিং মল, অলিগলি থেকে চুরি যাচ্ছে বাইক। গত কয়েক মাসে একাধিক বাইক চুরির ঘটনার অভিযোগ জমা পড়েছে পশ্চিম আগরতলা থানায়। তারপর পুলিশ তদন্তে নেমে নয়টি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে। একই সঙ্গে চোরের গ্যাং জালে তুলেছে।

জড়িত ৬ জন বাইক চোর। তাদের কাছ থেকে বাইক গুলি আটক করেছে পুলিশ। ধৃত বাইক চোরেরা বর্তমানে জেল কাস্টডিতে রয়েছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো তথ্য সংগ্রহ করতে পারবে বলে আশাবাদী পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার নমিত পাঠক। আদালতের নির্দেশে বাইকগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে বুধবার। তিনি আরো জানিয়েছেন, এ ধরনের বাইক চোরদের জালে তুলতে পুলিশের নজর রয়েছে গোটা শহরে। পুলিশের চুরি কাণ্ডের তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা নয়টি বাইক উদ্ধার করতে সফল হয়েছে বলে মনে করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha