স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ ডিসেম্বর : ১০ মাস ৫ দিন বয়সী শিশুর জটিল অস্ত্রোপচার টি.এম.সি-তে। বর্তমানে সুস্থ রয়েছে শিশুটির। টি.এম.সি-র পেডিয়েট্রিক সার্জন ডাক্তার অনিরুদ্ধ বসাক ও তার টিম এই সফল অস্ত্র পচার করে। ডাক্তার অনিরুদ্ধে বসাক জানান শিশুটির বয়স যখন ১০ মাস তখন তাকে তার মা-বাবা জম্পুইহিল নিজ বাড়ি থেকে টিএমসি-তে নিয়ে আসে। তিনি শিশুটির পরীক্ষা নিরিক্ষা করে দেখতে পান শিশুটির হাইড্রো নেফ্রোসিসের লাস্ট স্টেজে রয়েছে। অর্থাৎ একটি কিডনি কাজ করা বন্ধ হয়ে গেছে।
প্রস্রাব জমে কিডনিটি বেলুনের মতো ফুলে গেছে। সময় নষ্ট না করে শিশুটির অস্ত্র পচার করার সিদ্ধান্ত নেন। যথারীতি অস্ত্র পচার করা হয়। প্রায় ৩ ঘণ্টা সময় লাগে এই অস্ত্রপচারে। বর্তমানে শিশুটির সুস্থ রয়েছে। শিশুটির দুইটি কিডনি বর্তমানে ভালোভাবে কাজ করছে। তবে এই অস্ত্রপচার খুবই জটিল ছিল। আর সেই জটিল অস্ত্রপচার সফল হয়েছে টিএমসি-তে।

