স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর : ২০২৪ সালে টি.আর.বি.টি পরিচালিত টেট ওয়ান ও টেট টু -র ৬০ জন যুবক-যুবতী উত্তীর্ণ হয়েছেন। অথচ এখন পর্যন্ত তাদেরকে টিআরপি স্বীকৃতি দেওয়া হচ্ছে না। এরই পরিপ্রেক্ষিতে সোমবার উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা টি.আর.বি.টি -র চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আসে। কিন্তু চেয়ারম্যানের দেখা পান নি। পরে তারা কন্ট্রোলারের সাথে দেখা করেন। তারা জানিয়েছে জুলাই মাসে তাদের ভেরিফিকেশন হয়েছিল। সেখানে তারা সমস্ত নথিপত্র জমা করেন।
তখন সংশ্লিষ্ট ও কতৃপক্ষের কোনরকম মন্তব্য ছিল না যে তারা এই প্রসেসে নেই। গত শনিবার মেরিট লিস্ট বের হয় কিন্তু এই মেরিট লিস্টে তাদের নাম নেই। কেন তাদের নাম নেই সেই মেরিট লিস্টের জন্য হতবাক হয়ে পড়েন তারা। যে কারণে সোমবার টি.আর.বি.টি -তে আসেন তারা। তারা যখন কন্ট্রোলারের সাথে দেখা করেন তখন কন্ট্রোলার নাকি তাদেরকে বলেন ১৮ মাসের কোনো কোর্স তারা এলাও করে না। কিন্তু কোথাও উল্লেখ নেই যে এটা ১৮ মাসের কোর্স। এটা হচ্ছে দু বছরের কোর্স। তারা গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তারা বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ে চাকরি করছেন। আর সরকারি চাকরি পাওয়ার জন্য তারা অনেক কষ্ট করে পড়াশোনা করেছেন।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান