Wednesday, January 21, 2026
বাড়িরাজ্যত্রিপুরার চা প্রচারে ১৭ ডিসেম্বর আগরতলায় ‘রান ফর টি’, যুক্ত হচ্ছে ক্রস...

ত্রিপুরার চা প্রচারে ১৭ ডিসেম্বর আগরতলায় ‘রান ফর টি’, যুক্ত হচ্ছে ক্রস কান্ট্রি দৌড়



আগরতলা, ১৫ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় উৎপাদিত চায়ের গুণমান ও গুরুত্ব সম্পর্কে রাজ্যবাসীকে সচেতন করার লক্ষ্যে আগামী ১৭ ডিসেম্বর রাজধানী আগরতলায় অনুষ্ঠিত হতে চলেছে ‘রান ফর টি’। অন্যান্য বছরের মতো এবারও এই কর্মসূচির আয়োজন করছে ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন (টিটিডিসি)। এবছর এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হচ্ছে তিন কিলোমিটার ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতা।

সোমবার রাজধানীতে সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান টিটিডিসি-এর চেয়ারম্যান সমীর ঘোষ। তিনি জানান, ভারতীয় চা বোর্ড এবং ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশন যৌথভাবে এই অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ছয়টায় আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে ‘রান ফর টি’ শুরু হবে।

চেয়ারম্যান সমীর ঘোষ আরও জানান, এবছর সংযোজিত ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের যথাক্রমে ৫ হাজার টাকা, ৩ হাজার টাকা ও ২ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি প্রতিযোগিতার প্রথম ১০ জনকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হবে।

তিনি জানান, এই ‘রান ফর টি’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা, ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায় সহ অন্যান্য বিশিষ্ট আধিকারিকরা।

এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তুলতে রাজ্যবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন টিটিডিসি-এর চেয়ারম্যান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সুব্রত দাস এবং সহকারী ম্যানেজিং ডিরেক্টর কিশোর দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য