Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য উমাকান্ত এলামনির উদ্যোগে শোভাযাত্রা

উমাকান্ত এলামনির উদ্যোগে শোভাযাত্রা

উমাকান্ত এলামনির উদ্যোগে শোভাযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৫ ডিসেম্বর :   উমাকান্ত এলামনির উদ্যোগে উমাকান্ত একাডেমীর ১৬৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সোমবার সকালে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। এই শোভাযাত্রাটি শুরু হয়  উমাকান্ত একাডেমী প্রাঙ্গণ থেকে।

 শহরের বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এতে এলামনির আট থেকে আশি—সকল বয়সের বর্তমান ও প্রাক্তন ছাত্ররা অংশগ্রহণে করে। এই শুভযাত্রাতে উপস্থিত ছিলেন উমাকান্ত এলামনির সভাপতি শুভব্রত দেব, প্রাক্তন সভাপতি তথা আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক, সাধারণ সম্পাদক  শুভাশীষ মজুমদার সহ আরো অনেকেই। প্রাক্তন সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট আইনজীবী সন্দীপ দত্ত ভৌমিক এদিনের এই কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha