Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যআশ্রম থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার

আশ্রম থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ ডিসেম্বর : রবিবার রামচন্দ্রঘাটের বালক বাবা আশ্রম থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনা এদিন বেলা দুইটা নাগাদ খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্রঘাট স্থিত বালক বাবা আশ্রমে। ঘটনার বিবরণে জানা যায়, রামচন্দ্রঘাট একটা বালক বাবা আশ্রমে দীর্ঘ ২৫ বছর ধরে জীবন যাপন করে আসছিল রুমা দেবনাথ নামে এক মহিলা।

 আশ্রমের মধ্যে গোয়াল ঘরে আশ্রমে থাকা অন্য মহিলারা গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় রুমা দেবনাথের ঝুলন্ত দেহ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসে। তবে এই রহস্যজনক ঘটনার পেছনে খুন নাকি আত্মহত্যা। এটা নিয়ে দ্রুত তদন্তে নেমেছে খোয়াই মহিলা থানার পুলিশ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য