বাড়িরাজ্যস্মোক হাউসে ভয়াবহ অগ্নিকান্ড

স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৮ ডিসেম্বর : রাবারের স্মোক হাউসে ভয়াবহ অগ্নিকান্ড। আগুনে পুড়ে নষ্ট হয়ে গেল রাবারের সিট। ঘটনা রবিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত দক্ষিণ চড়িলাম চৌমুহনি পাড়া এলাকায়। এলাকার রাবার ব্যবসায়ী বাপন শুক্ল দাসের স্মোক হাউসে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 স্থানীয় এক ব্যক্তি জানান রাত্রি আনুমানিক সাড়ে ১১ টা নাগাদ রাবারের স্মোক হাউসে আগুন লাগে। সাথে সাথে খবর দেওয়া হয়। বিশ্রামগঞ্জ দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। যার কারনে বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় রাবার ব্যবসায়ী বাপন শুক্ল দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য