স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর : রবিবার ছাত্র যুব ভবনে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ -এর আগরতলা অঞ্চল কমিটির উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরের উদ্বোধন করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তারপর তিনি রক্তদান শিবির পরিদর্শন করেন।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন, রক্তদান মহৎ দান। রক্তের অভাবে বিভিন্ন সময় বহু রোগীর মৃত্যু হয়। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন হল রাজ্যের সামাজিক ব্যবস্থা নিয়ে।
কারণ একটা অংশের কায়েমি শাসকরা এখন যুবকদের রক্তক্ষরণের দিকে কাজে লাগিয়ে চলেছে। তারা প্রতিদিন মানুষের রক্ত ঝরাচ্ছে। তাই সমাজব্যবস্থাকে সঠিক দিশায় এবং সুন্দরভাবে স্বাভাবিক বিষয় এগিয়ে নিয়ে যেতে ডিওয়াইএফআই কাজ করছে। তিনি আরো বলেন, রক্তদান শিবিরে কতজন রক্তদান করেছে সেটা বড় বিষয় নয়, এটা একটা সবচেয়ে বড় সামাজিক কর্মসূচি বলে অভিমত ব্যক্ত করেন বিরোধী দলনেতা। আয়োজিত রক্তদান শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

