Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যমন্দিরে থাবা বসাল চোরের দল

মন্দিরে থাবা বসাল চোরের দল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৩০ নভেম্বর : চোরের হাত থেকে রক্ষা পেল না মন্দিরের প্রণামী বাক্স। অভিযোগ, প্রনামী বাক্স ভেঙ্গে সর্বোচ্চ লুট করে নিয়ে যায় চোরের দল। ঘটনা আমতলী স্থিত লাড্ডু চৌমহনী গৌরক্ষনাথ মন্দিরে। মন্দির কমিটির সদস্য পলাশ সাহা জানান, রবিবার সকালে এলাকার এক চায়ের দোকানের মালিক এসে দেখেন মন্দিরে পেছনে টিন খোলা। সঙ্গে সঙ্গে তিনি মন্দির কমিটিকে খবর দেন।

তারা এসে দেখতে পান মন্দিরে প্রণামী বাক্স থেকে টাকা লুট করে নিয়ে গেছে চোরের দল। গত এক বছর ধরে এই প্রণামী বাক্স খোলা হয়নি। কোন বড় উৎসব ছাড়া প্রণামী বাক্সে হাত লাগানো হয় না বলে জানান তিনি। এরপর প্রণামী বাক্সে প্রায় ১৫ হাজার টাকা মত থাকতে পারে বলে মন্দির কমিটির ধারণা। আরো বলেন চুরির ঘটনা নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সিসি ক্যামেরার রেকর্ড সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য