Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য দুই কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক দুটি গাড়ি

দুই কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক দুটি গাড়ি

দুই কোটি টাকার নেশা সামগ্রী সহ আটক দুটি গাড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৯ নভেম্বর : শনিবার ধলাই জেলার গঙ্গানগর থানার নাঁকা পয়েন্টে পুলিশ বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু হয়। সেই সময় গন্ডাছড়া বা চাকমাঘাট থেকে আমবাসার দিকে আসার সময় টিআর-০১-০৭৫৯ নম্বরের গাড়ি পুলিশ তল্লাশির জন্য দাঁড় করাতে বললে ব্যারিকেড ভেঙ্গে পালিয়ে যায়। পুলিশ গাড়িটির পেছনে ধাওয়া করে। শেষ পর্যন্ত গাড়ির চালক পূর্ণ জয় পাড়ায় গাড়ি থামিয়ে পালিয়ে যায়।

তারপর পুলিশ সেখানেই দেখতে পায় টি.আর-০১-সি.এ-০৭৬৩ নম্বরের আরেকটি গাড়ি। পুলিশ দুটি গাড়িতে তল্লাশি চালিয়ে মোট ৫৪৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। যার কালো বাজার মূল্য আনুমানিক দুই কোটি টাকা। এদিকে পুলিশ জানায়, গাড়ি আশেপাশে ঘুরাঘুরি করতে দুইজনকে সন্দেহ মুলক ভাবে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। দুই জনের বাড়ি দক্ষিণ ত্রিপুরা জেলায়। পুলিশ এদিন দুটি গাড়ি থেকে বেশ কয়েকটি নম্বর প্ল্যাইট উদ্ধার করেছে। এর মধ্যে রয়েছে পার্শ্ববর্তী রাজ্য আসামের নম্বর প্লেটও। পুলিশ সবগুলি নম্বর প্লেট নিয়ে তদন্ত করছে গাঁজাগুলি কোন জায়গায় পাচার করার চেষ্টা হয়েছিল। এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha