Monday, December 15, 2025
বাড়িরাজ্যত্রিপুরা মেডিকেল কলেজে শিশুর জটিল অস্ত্রোপ্রচার

ত্রিপুরা মেডিকেল কলেজে শিশুর জটিল অস্ত্রোপ্রচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : হেমোরয়েডস আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল ২৫ দিনের এক শিশু। বর্তমানে জটিল অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে উঠছে শিশুটি। ত্রিপুরা মেডিক্যাল কলেজের পেডিয়েট্রিক সার্জন ডাক্তার অনিরুদ্ধ বসাকের নেতৃত্বে চিকিৎসক দল এই সফল অস্ত্রোপচার করেন। ডাক্তার অনিরুদ্ধ বসাক জানান ২৪ অক্টোবর শিশুটিকে ত্রিপুরা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসা হয়। সেই দিনই এক বেসরকারি নার্সিং হোমে শিশুটির জন্ম হয়েছিল।

 শিশুটির সমস্যা ছিল নাভির জায়গা দিয়ে পেটের নারি বেরিয়ে গিয়েছিল। সাধারণত এই ধরনের সমস্যার জন্য শিশুদের অস্ত্রোপচার করতে হয় না। ঔষধ দিয়ে ঠিক করা হয়। ঔষধ দেওয়ার পর শিশুটি কিছুটা সুস্থ হওয়ার পর ছুটি দিয়ে দেওয়া হয়। ১০ থেকে ১৪ দিন পর শিশুটিকে পুনঃরায় হাসপাতালে নিয়ে আসা হয়। সেই সময় শিশুটির পেট ফুলে গিয়েছিল। ঠিকভাবে খাবার খাচ্ছিল না। তারপর শিশুটির পরীক্ষা নিরিক্ষা করা হয়। পরীক্ষা নিরিক্ষা করার পর ধরা পড়ে শিশুটির পেটে নারি পেচিয়ে গেছে। যথারীতি ১৭ নভেম্বর শিশুটির অস্ত্রোপচার করা হয়। বর্তমানে শিশুটি সুস্থ ও স্বাভাবিক রয়েছে। আগামি দুই এক দিনের মধ্যে শিশুটিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। ২৫ দিনের মাথায় শিশুটির অস্ত্রোপচার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য