Tuesday, August 11, 2026
বাড়ি রাজ্য চারটি দোকানে হানা দিল চোর

চারটি দোকানে হানা দিল চোর

চারটি দোকানে হানা দিল চোর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ নভেম্বর : অমরপুর মটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একই রাতে চারটি দোকানে হানা দিল নিশি কুটুম্বের দল। নগদ অর্থসহ দোকান থেকে অধিক পরিমাণ সামগ্রী নিয়ে উধাও হয়ে যায় চোরেরা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বীরগঞ্জ থানার পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে।

চোরেরা দোকানের পেছনের দরজা ভেঙে এই চুড়ি কান্ড সংগঠিত করে। শুক্রবার দোকানের মালিকেরা দোকান খুললে দেখতে পায় ক্যাশ বাক্স ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চুরির ঘটনা আচ করতে পেরে তারা সঙ্গে সঙ্গেই বীরগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ছুটে আসে। একই রাতে এলাকার চারটি দোকানে এভাবে চুরির ঘটনায় অন্যান্য দোকানদার দের মধ্যেও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha