Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যগ্যাসের পাইপ ফেটে চাঞ্চল্য

গ্যাসের পাইপ ফেটে চাঞ্চল্য

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ নভেম্বর : চরম খামখেয়ালিপনার মধ্য দিয়ে চলছে স্মার্ট সিটিতে ড্রেন সংস্কারের কাজ। বিভিন্ন সময় ঠিকাদারদের চরম গাফিলতিতে কাটা পড়ছে গ্যাসের পাইপ লাইন। একই ঘটনা ঘটলো বৃহস্পতিবার মহিলা মহাবিদ্যালয় সংলগ্ন এলাকায়। জেসিবি দিয়ে কাজ করার সময় কেটে ফেলে গ্যাসের পাইপ লাইন। সঙ্গে সঙ্গে গ্যাস বের হতে থাকে। খবর দেওয়া হয় টি.এন.জি.সি.এল কর্তৃপক্ষকে। সাথে সাথে পেট্রোলিংয়ে থাকা টিম ঘটনাস্থলে পৌঁছায়। তারপর পাইপ মেরামতের কাজে হাত লাগায় তারা।

 তবে প্রতিনিয়ত শহরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার সময় এ ধরনের বিপত্তি ঘটছে। অসচেতন ভাবে ডজার কিংবা আধুনিক যন্ত্রের মাধ্যমে গ্যাসের পাইপ কেটে ফেলা হচ্ছে। সাধারণ মানুষের ঝুঁকি বাড়ছে। ঠিকাদারকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তারা জানতেন না এই জায়গাতে গ্যাসের পাইপ রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার নিরিখে ঠিকাদারদের কাজ করলে এ ধরনের বিপত্তি ঘটবে না বলে মনে হচ্ছে সাধারণ মানুষ। অর্থাৎ বড় ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনকে এবং ঠিকাদারদের সজাগ হওয়ার প্রয়োজন বলে মনে করছে আমজনতা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য