Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যএস.আই.আর নিয়ে বি.এল.ও -দের হয়রানির অভিযোগ তুলে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস

এস.আই.আর নিয়ে বি.এল.ও -দের হয়রানির অভিযোগ তুলে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : ত্রিপুরা রাজ্যে এস.আই.আর তথা ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে ঘোষণা হয় নি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। অথচ রাজ্যের বিভিন্ন জায়গায় বি এল ও এবং বিজেপি কর্মীরা বিরোধীদের বিভিন্ন কাগজপত্র দেখানোর নামে  হয়রানি করে চলেছে। এমনটাই অভিযোগ তুলে পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার পথে নামল তৃণমূল কংগ্রেস। রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় তারা বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে। পুলিশ তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে দীর্ঘক্ষণ ধস্তাধস্তি হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। প্রদেশ যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সান্তনু সাহা জানান, বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা নাকি বাংলাদেশি ও রোহিঙ্গা।

এভাবে এস আই আর -এর নামে হয়রানি করছে দালাল বি এল ও -রা। তারা বিরোধী দলের কর্মী সমর্থকদের বলছে ভোটার তালিকায় নাকি তাদের নাম নেই। এছাড়াও বিভিন্নভাবে ভয় দেখানো হচ্ছে। এর প্রতিবাদে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশে ২ ঘন্টার গণ অবস্থান কর্মসূচি হাতে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এর জন্য পুলিশ প্রশাসনের কাছেও অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন কিছু তাদের জানানো হয়নি। তাই তারা বিবেকানন্দ ময়দানের সামনে থেকে একটি মিছিল করে সার্কিট হাউস গান্ধী মূর্তির পাদদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। কিন্তু পথে তাদেরকে আটকে দেয় পুলিশ। প্রতিবাদে রাস্তায় বসতে বাধ্য হয়। তিনি আরো জানান এভাবে আর একজন ভারতীয় নাগরিক কেউ দেশ থেকে তাড়ানো যাবে না। পরে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে তৃণমূল কংগ্রেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য