Monday, December 15, 2025
বাড়িরাজ্যএ.আই.কে.কে.এম.এস -এর বিক্ষোভ কর্মসূচি

এ.আই.কে.কে.এম.এস -এর বিক্ষোভ কর্মসূচি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : তিনটি কালো কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ‘সংযুক্ত কিষান মোর্চার নেতৃত্বে দিল্লিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে সংযুক্ত কিষান মোর্চা ২৬-নভেম্বর সারা দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে। তারই অঙ্গ হিসাবে বুধবার আগরতলার বটতলায় এ.আই.কে.কে.এম.এস -এর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, এ.আই.কে.কে.এম.এস সর্বভারতীয় কমিটির অফিস সম্পাদক অসিত মন্ডল।

 তিনি বলেন দিল্লি আন্দোলনে কেন্দ্রীয় সরকার তিনটি কালো কৃষি আইন প্রত্যাহার করলেও অন্যান্য যে দাবিগুলি পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তা রক্ষা করেনি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো কৃষকের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য প্রদান করা, বিদ্যুৎ আইন-২০২০ প্রত্যাহার করা। বরং কৃষকের চাষের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক, সেচের প্রয়োজনে বিদ্যুতের মূল্য বেড়েই চলছে। ক্ষেত মজুরদের সারা বছরের কাজের ব্যবস্থা এবং ৬০-বছরের উর্ধ্বে কৃষক ও ক্ষেতমজুরদের পেনশনের এর ব্যবস্থাও অধরাই রয়ে গেছে। কৃষি পণ্যের বেচা-কেনার জন্য যে বাজার তা নিয়ন্ত্রণের করতে সরকার যে আইন এনেছে তা আরও বিপজ্জনক। এই বস্থায় সমস্ত দাবি আদায় করতে সারা দেশে শক্তিশালী কৃষক আন্দোলন গড়ে তোলা অত্যন্ত জরুরী বলে জানান তিনি। তিনি দল মত নির্বিশেষে সকল কৃষক ও ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য