Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যডেন্টাল কলেজে লিফট বিকল হয়ে অসুস্থ নার্স

ডেন্টাল কলেজে লিফট বিকল হয়ে অসুস্থ নার্স

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৬ নভেম্বর : আবারো খবরের শিরোনাম দখল করলো আইজিএম হাসপাতালে লিফট পরিষেবা। হাসপাতালে লিফট পরিষেবা নিয়ে গত কয়েক বছরে একাধিকবার আঙ্গুল উঠেছে। এর মধ্যে আইজিএম হাসপাতালের মধ্যে থাকা ডেন্টাল কলেজের লিফট পরিষেবা নিয়ে কোন ধরনের অভিযোগ না থাকলেও বুধবার হাসপাতালে লেফট পরিষেবা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে।

ডেন্টাল কলেজে একটি লিফটের মধ্যে তিনজন মহিলা আটকে পড়ে। এর মধ্যে একজন ছিলেন হাসপাতালের নার্স। প্রথম অবস্থায় তারা লিফটের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি করলে কারোর সাড়া পায় নি। শেষ পর্যন্ত তারা ১১২ হেল্পলাইন নাম্বারে ফোন করে সহযোগিতা চায়। ঘটনাস্থলে প্রশাসনিক কর্মীরা ছুটে আসলেও তারা তাৎক্ষণিক তিনজন মহিলাকে উদ্ধার করতে পারেনি। দীর্ঘ দেড় ঘন্টা পর লিফটের দরজা ভেঙ্গে উদ্ধার করেছে। তখন দেখতে পান একজন গুরুতর অসুস্থ হয়ে আছে। সঙ্গে সঙ্গে সেই মহিলার চিকিৎসার বন্দোবস্ত করা হয়। উল্লেখ্য, আইজিএম হাসপাতালে লিফট পরিষেবা নিয়ে লাগাতার এমন অভিযোগ উঠার পরেও উর্ধতন কর্তৃপক্ষ সময়মতো লেফট সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। যার কারণে এ ধরনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য