Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় মঙ্গলবার

শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় মঙ্গলবার

শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয় মঙ্গলবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : মঙ্গলবার দুপুরে কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে শ্রীনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। এককভাবে বিগত বছর ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ১৩ নং ওয়ার্ড এই পঞ্চায়েতে কোন দল পঞ্চায়েত গঠন করতে পারেনি। শাসক দল বিজেপি ছয়টি ওয়ার্ড দখল করে, সিপিআইএম তিনটি ওয়ার্ড দখল করে, এবং কংগ্রেস দল চারটি ওয়ার্ড দখল করে। পরবর্তী সময় সিপিআইএম ও কংগ্রেস দল মিলে পঞ্চায়েতটি পরিচালনা করে। কিন্তু কংগ্রেস দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তথা প্রধান সুভাষ দেবের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে জেলা পঞ্চায়েত অফিসারের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিজেপি ও সিপিআইএম দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা।

মঙ্গলবার দুপুর বেলা পঞ্চায়েত অফিস প্রাঙ্গনে প্রধান নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ভুটাভুটিতে উপস্থিত ছিলেন বিজেপি দলের নির্বাচিত ৬ জন পঞ্চায়েত সদস্য এবং সিপিআইএম দলের দুইজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য। তারপর বিজেপি দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্য তুয়াকুল আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান হিসেবে নির্বাচিত হন। পরবর্তী সময় দলীয় কার্যকর্তারা বাজি পটকা ফুটিয়ে এবং ফুলের মালা দিয়ে প্রধান তুয়াকুল আলীকে বরণ করে নেন। পাশাপাশি আনন্দ উল্লাসে মেতে উঠে দলীয় নেতৃত্ব। এই ভুটাভুটিতে কৈলাসহর বিজেপি মন্ডলের নেতৃত্ব উপস্থিত ছিলেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha