Monday, July 27, 2026
বাড়ি রাজ্য কঠিন পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন ব্যাংক

কঠিন পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন ব্যাংক

কঠিন পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন ব্যাংক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৫ নভেম্বর : এক কঠিন পরিস্থিতির সম্মুখীন বিভিন্ন ব্যাংক। মঙ্গলবার আগরতলা প্লেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রুপম রায়। তিনি বলেন সরকারি ব্যাংক গুলির মাধ্যমে ৯০ শতাংশ সরকারি স্কিম বাস্তবায়ন করা হয়। অথচ ৫০ শতাংশ মার্কেট শেয়ার থাকার সত্বেও এক থেকে দুই শতাংশ সরকারি স্কিম বাস্তবায়ন করা হচ্ছে না বেসরকারি ব্যাংক গুলির মাধ্যমে। তারপরেও তাদের বিভিন্ন সরকারি ফান্ড দেওয়া হচ্ছে।

কিন্তু সরকার তারপরে বেসরকারি ব্যাংকগুলিকে জবাবদিহি করছে না। এই বেসরকারি ব্যাংক গুলি শুধুমাত্র ব্যবসায় নিয়োজিত থাকতে চাইছে। আরো জানান গত কয়েকদিন আগে মন্ত্রিসভার সিদ্ধান্তে উঠে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মধ্যে একজন করে এম ডি প্রাইভেট সেক্টর থেকে নিয়োজিত করা হবে। আপাতত দৃষ্টিতে একজন করে তারা নিয়োজিত করতে চাইছে। পরবর্তী সময় এর সংখ্যা বাড়াতে পারে বলেও আশঙ্কা। এতে করে ব্যাংক পরিষেবার উপর প্রভাব পড়ছে বলে মনে করেন তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান