স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৩ নভেম্বর :প্রভাবশালীদের আড়ালকে ভর করে চলছে অবাধে বালি উত্তোলন, রাস্তাঘাট ভেঙে চরম দুর্ভোগের শিকার গ্রামবাসী। অভিযোগ কুমারঘাট সোনাইমুড়ি ৫ নং ওয়ার্ড এলাকায়। মনু নদী থেকে মেশিন লাগিয়ে নির্বিচারে বালি তুলছে একটি ক্ষমতাশালী চক্র, আর সেই চক্রকে আড়ালে থেকে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে এলাকার প্রভাবশালী মহল। এমনই অভিযোগ ক্ষুব্ধ জনতার।
টিপি ছাড়াই ওভারলোড বালি বোঝাই লরি দিন-রাত গ্রামের একমাত্র রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে। বহুদিন ধরে এই অবৈধ যান চলাচলের ফলে রাস্তাটি আজ প্রায় চলাচলের অযোগ্য। গ্রামের স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও প্রতিদিন একই দুর্ভোগের শিকার।এলাকাবাসীর অভিযোগ,“প্রভাবশালীদের ছত্রছায়া ছাড়া এভাবে বালি মাফিয়া সিন্ডিকেটের বেপরোয়া দৌরাত্ম্য সম্ভব নয়।
শুধু রাস্তা নয়—মেশিনে অতিরিক্ত বালি তোলার কারণে নদীর পাড় ভয়াবহভাবে ভেঙে পড়ছে। বাড়ি-ঘর, চাষের জমি, বসত ঘর—সবকিছুই প্রতি মুহূর্তে বিপদের মুখে। পরিবেশ ও জনজীবন ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন গ্রামবাসী। তারা স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দেয়—এবার যদি অবৈধ বালি উত্তোলন বন্ধ না হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। এখন দেখার বিষয় প্রসেসরের চোখ কান খুলে কিনা।

