Saturday, December 13, 2025
বাড়িরাজ্যবিরসা মুন্ডার জন্মজয়ন্তী থেকে সরকারকে একহাত নিলেন আশীষ

বিরসা মুন্ডার জন্মজয়ন্তী থেকে সরকারকে একহাত নিলেন আশীষ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ নভেম্বর : শুক্রবার প্রদেশ কংগ্রেস ও আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন করা হয়। উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন , আজ স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী।

এই উপলক্ষে প্রদেশ কংগ্রেস এবং আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে দিনটি যথাযথ মর্যাদার সাথে উদযাপন করা হয়। পরবর্তী সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দেশের বর্তমান সরকার আদিবাসীদের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার জন্য সচেষ্ট হয়েছে। পাশাপাশি বনজ সম্পদ এবং খনিজ সম্পদ লুট করার একটা সুযোগ করে দিয়েছে। এর বিরুদ্ধে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশে অবতীর্ণ হয়েছে আদিবাসি অংশের মানুষ বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো বলেন, আদিবাসীদের অধিকার কেড়ে নিয়ে জঙ্গল রাজ তৈরি করেছে বিজেপি। ভগবান বিরসা মুন্ডার জন্মজয়ন্তী থেকে লড়াইয়ের ডাক দিয়ে এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য