Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য মৃতদেহ ময়না তদন্ত করতে বাধা, উত্তেজিত রোগীর পরিবার, ঘটনা জিবি হাসপাতাল চত্বরে

মৃতদেহ ময়না তদন্ত করতে বাধা, উত্তেজিত রোগীর পরিবার, ঘটনা জিবি হাসপাতাল চত্বরে

মৃতদেহ ময়না তদন্ত করতে বাধা, উত্তেজিত রোগীর পরিবার, ঘটনা জিবি হাসপাতাল চত্বরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর : মৃতদেহ নিয়ে ঝামেলা সৃষ্টি হলো জিবি হাসপাতালে। মৃত ব্যক্তির নাম জুদিনপুই কাইপিং। বয়স ২৭ বছর। বাড়ির তেলিয়ামুড়া মহকুমা দেবথাং পাড়া এলাকায়। ঘটনার বিবরণের জানা যায় গত শনিবার ঘাড়ে ব্যাথা নিয়ে এসে ভর্তি হয়েছিল যোদিনপুই কাইপিং। হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসা চলছিল তার। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থার অবনতি হয়। চিকিৎসকের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মৃত্যু হয় তার। তারপর কর্তব্যরত চিকিৎসক পরিবারের লোকজনকে জানায় মৃতদেহ ময়নাতদন্ত করা হবে।

 তখন উত্তেজিত হয়ে পড়ে মৃত ব্যক্তির বড় ভাই। মৃতদেহ টানা হেঁচড়া করে নিয়ে আসা হয় হাসপাতালে বাইরে। তারপর একটি গাড়িতে তুলে নেয় মৃতদেহ। তখন হাসপাতালে সিকিউরিটি গার্ডেরা গিয়ে মৃতদেহটি গাড়ি থেকে টেনে নামিয়ে আনে।

তখন উত্তেজিত হয়ে উঠে মৃত ব্যক্তির ভাই। সিকিউরিটি গার্ডদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সে জানায়, তার ভাইয়ের মৃতদেহ ময়নাতদন্ত করবে না। বাড়ি নিয়ে যেতে চায় সে। অপরদিকে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ঘাড়ে ব্যাথা নিয়ে গত শনিবার ভর্তি হয়েছিলেন জুদিনপুই কাইপিং। চিকিৎসা চলাকালীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাধা দেওয়ার পেছনে মূলত কি কারন রয়েছে সেটা তদন্ত করলে বের হয়ে আসতে পারে বলে মনে করছে প্রত্যক্ষদর্শীরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha