Wednesday, February 4, 2026
বাড়িরাজ্যজিতেন্দ্র চৌধুরী জনজাতি হয়ে জনজাতির অভিশাপ : বিকাশ দেববর্মা

জিতেন্দ্র চৌধুরী জনজাতি হয়ে জনজাতির অভিশাপ : বিকাশ দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :আগামী ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস। বীরসা মুন্ডার ১৫০ তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রদেশ বিজেপি-র পক্ষ থেকে আগামী ১৩-১৪ এবং ১৫ নভেম্বর বিভিন্ন জেলা ভিত্তিক শোভাযাত্রা হবে। জনজাতি অংশের মানুষ এই শোভাযাত্রায় অংশ নেবে। বিভিন্ন জায়গায় হল সভা ও বিশিষ্টজনদের সম্মান জানানো হবে। মূল অনুষ্ঠানটি হবে ১৫ নভেম্বর আগরতলা শহরে। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং সাংসদ তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

 উমাকান্ত স্কুল থেকে শুরু হয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এসে শোভাযাত্রা শেষ হবে। বিকেলে খুমুলুঙে হবে সরকারিভাবে এই অনুষ্ঠান। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা জানান প্রদেশ বিজেপি -র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জনজাতি হয়ে জনজাতির অভিশাপ, সাহস থাকলে জনজাতি আসনে দাঁড়িয়ে দেখা।

একটাও ভোট পাবেন না তিনি। কারণ দীর্ঘ ২৫ বছর ভোটের রাজনীতি করেছে বামেরা। তারা জনজাতিদের শোষণ করেছে। জাতি ও জনজাতির মধ্যে দাঙ্গার রাজনীতি করেছে। শুধুমাত্র ভোটের লাইন কিভাবে বাড়ানো যায় তার জন্য জনজাতিদের কাজে লাগিয়েছে। জনজাতিদের অশিক্ষিত রেখে কিভাবে জনজাতি অংশের মানুষকে পিছিয়ে রাখা যায় সেই চেষ্টা করেছে বামেরা। ফলে জনজাতি অংশের মানুষ ১০০ বছর পিছে গেছে। এই কথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি-র মিডিয়া ইনচার্জ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য