Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য চিকিৎসক ও নার্সকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার দুই

চিকিৎসক ও নার্সকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার দুই

চিকিৎসক ও নার্সকে নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর : দিন দিন শৃঙ্খলা হারাচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল। কখনো ডাক্তার, নার্স আক্রান্তের ঘটনা, আবার কখনো চিকিৎসা পরিষেবা না পেয়ে জিবি হাসপাতাল দেখে চোখের জল ফেলে বাড়ি ফিরতে হয় রোগীর পরিবারকে। এমন বহু অভিযোগ জিবি হাসপাতালের ইতিহাসে রয়েছে।

এবার যে ঘটনাটি সামনে এসেছে সেটা হলো জিবি হাসপাতালে চিকিৎসক ও নার্সকে নিগ্রহের ঘটনা ঘটেছে। এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে দুই জন। এনসিসি থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। এনসিসি থানার ওসি জানান সোমবার রাতে এনসিসি থানায় একটি মামলা দায়ের করা হয় জিবি হাসপাতালের পক্ষ থেকে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয় এক রোগীর পরিবারের লোকজন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সাথে দুর্ব্যবহার করেছে এবং তাদের নিগ্রহ করেছে।

 এই ঘটনার তদন্তে নেমে এনসিসি থানার পুলিশ দুই জনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। ধৃতরা হলো অভিজিৎ শীল ও অভিজিৎ দাস। তাদের বাড়ি কাঁকড়াবন। মঙ্গলবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ। তবে হাসপাতালের ভেতর সেদিন আসলে কি ঘটনার সংগঠিত হয়েছে সেটা সিসি ক্যামেরার রেকর্ড দেখলে স্পষ্ট হতে পারবে পুলিশ প্রশাসন। অভিযুক্তরা যদি দোষী হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থার দাবি উঠছে সচেতন মহল থেকে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha