Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রের

দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রের

দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১১ নভেম্বর :বাইক দুর্ঘটনায় মৃত্যু কলেজ ছাত্রের। সোমবার রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটে। যে গাড়িটির সাথে দুর্ঘটনাটি ঘটে সেই গাড়ির নম্বর NL 01L 9382 । ঘটনা ধর্মনগর কামেশ্বর এলাকায়। ঘটনাস্থলেই প্রাণ হারায় মিশুক নাথ ওরফে শানু।

বয়স ২২বছর।পরিবারের বক্তব্য রাস্তার পাশে অবৈধভাবে লরিটি দাঁড় করানো ছিল বলেই, এই দুর্ঘটনার কবলে পড়ে যুবকের মৃত্যু হয়। পুলিশ গাড়ি এবং বাইক দুটি আটক করেছে। এদিকে মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha