Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য রাজ্যে সমস্ত জেলায় ইউনিটি মার্চ কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ বিজেপি

রাজ্যে সমস্ত জেলায় ইউনিটি মার্চ কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ বিজেপি

রাজ্যে সমস্ত জেলায় ইউনিটি মার্চ কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ নভেম্বর :রাজ্যব্যাপী ইউনিটি মার্চ কর্মসূচি সংঘটিত করবে প্রদেশ বিজেপি। রবিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে কর্মসূচির ঘোষণা দেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির একতা মার্চ শুরু হয়েছে। ১৮৭৫ সালে ৩১ অক্টোবর গুজরাটে কৃষক পরিবারে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্ম হয়েছিল। এবছর ১৫০ তম জন্ম জয়ন্তী উদযাপন করা হয়েছে। তিনি স্বাধীনতা সংগ্রামে ভারতছাড়ো আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।

এবং স্বাধীনতা আন্দোলনে দীঢ়তার সঙ্গে অবদান রেখে গেছেন। ১৯৪৭ সালে দেশ যখন স্বাধীন হয় তখন তিনি উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। তাই ওনার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৪৯ সালে ভারতের সঙ্গে ত্রিপুরা অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে সর্দার বল্লভ ভাই প্যাটেলের বড় ভূমিকা রয়েছে। পূর্ব পাকিস্তানের সঙ্গে ত্রিপুরা সংযুক্ত হওয়ার একটা প্রবণতা তৎকালীন সময়ে দেখা দিয়েছিল। কিন্তু কাঞ্চন প্রভা দেবী এবং সর্দার বল্লভ ভাই প্যাটেলের সদিচ্ছায় ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হতে পেরেছে। তাই ওনার জন্মজয়ন্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরাবাসীর কাছে।

৩১ অক্টোবর একতা দৌঁড় সারা রাজ্যে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী থেকে বিভিন্ন মন্ত্রী, বিধায়করা। আগামী ১০ নভেম্বর থেকে ভারতের জনতা পার্টির ১০ টি সাংগঠনিক জেলায় ইউনিটি মার্চ করা হবে। এই ইউনিটি মার্চ ৮ থেকে ১০ কিলোমিটার হবে। আগামী ১০ নভেম্বর পশ্চিম ত্রিপুরা জেলার ইউনিটি মার্চ হবে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে হাপানিয়া মেলা গাউন্ড পর্যন্ত হবে ইউনিটি মার্চ। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ বিভিন্ন মন্ত্রী বিধায়ক। ১২ নভেম্বর উত্তর ত্রিপুরা জেলা এবং সিপাহীজলা জেলাতে হবে। ১৪ নভেম্বর হবে দক্ষিণ ত্রিপুরা জেলায়। ১৮ নভেম্বর হবে ঊনকোটি জেলা এবং খোয়াই জেলায়। কুড়ি নভেম্বর হবে গোমতী জেলায়। এই ইউনিটি মার্চ থেকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরার সংকল্প নেওয়া হবে। পাশাপাশি স্বচ্ছ ভারত অভিযান সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে ঘোষণা দেন প্রদেশ বিজেপি সভাপতি। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha