Friday, July 31, 2026
বাড়ি রাজ্য কন্যাদানের ৫ লক্ষ টাকা ছিনতাই করল ছিনতাইবাজরা

কন্যাদানের ৫ লক্ষ টাকা ছিনতাই করল ছিনতাইবাজরা

কন্যাদানের ৫ লক্ষ টাকা ছিনতাই করল ছিনতাইবাজরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর :কন্যাদানের ৫ লক্ষ টাকা ছিনতাই করল ছিনতাইবাজরা। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত কমলাসাগর ২নং গেইট এলাকায়। বুধবার বিকেলে সঞ্জিত ধর নামে এক ব্যক্তি বিশালগড় মহকুমার নিচের বাজার সংলগ্ন প্রবীর সাহার দোকান থেকে ভাগ্নির বিয়ের জন্য ৫ লক্ষ টাকা কমলাসাগর নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হন।

পরবর্তী সময়ে দুই বাইকে চেপে পাঁচ ছিনতাইবাজ সনজিৎ ধরের পিছু করে। কমলা সাগর বিধানসভা কেন্দ্রের রেল ব্রিজের কাছে আসতেই ছিনতাই বাজরা সনজিৎ ধরের কাছ থেকে ৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয়। পুলিশ এই ঘটনায় এক জনকে আটক করে। কয়েকদিন বন্ধ থাকার পর পুনরায়, সেই ঘটনার পুনরাবৃত্তি আতঙ্কে মানুষ। তবে ছিনতাইবাজ ও দুষ্কৃতকারীদের আতুর ঘর হয়ে উঠেছে বিশালগড় মহকুমা। আর পুলিশ প্রশাসনের চরম ব্যর্থতায় এই সমস্ত ঘটনা প্রবাহ সংঘটিত করার পরেও ছিনতাইবাজ কিংবা সমাজ্রহীরা বুক চিতিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha