স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৬ নভেম্বর :বৃহস্পতিবার মুক্তধারা অডিটোরিয়ামে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন ৪.০ -এর উপর রাজ্য-স্তরের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বক্তব্য রেখে বলেন, বর্তমান রাজ্য সরকার অনেক আগে থেকেই ডিজিটাল ত্রিপুরা করার উদ্যোগ গ্রহণ করেছে।
সেই ডিজিটাল ত্রিপুরার দিশায় কাজ করে চলেছে সরকার। পঞ্চায়েত থেকে একেবারে মহাকরণ, বিধানসভা ও সচিবালয় পর্যন্ত ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। যাতে করে প্রশাসনিক স্বচ্ছতা বজায় থাকে এবং সময়ের কাজ সময়ে হয়। বিশেষ করে যারা দীর্ঘ সময় সরকারি দায়িত্ব পালন করে জনগণের সেবা করে এসেছে তারা যাতে পেনসনে আসার পর সঠিক সময়ের মতো পেনশন পেয়ে যান এবং দুর্ভোগের শিকার হতে না হয়। কারণ বিগত দিনে লক্ষ্য করা যেত সরকারি কর্মচারীরা পেনশনে আসার পর দীর্ঘ সময় লেগে যেত তাদের পেনশন পেতে।
এই সমস্যা বর্তমানে অবসরপ্রাপ্ত কর্মচারীদের সমাধান হয়েছে। একই সাথে অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে পেনশন নেওয়ার সুযোগ করেছে সরকার। পেনশন আনতে তাদের স্বশরীরে ব্যাংকে যেতে হবে না বলে জানান অর্থমন্ত্রী। আয়োজিত অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা।

