বাড়িরাজ্যবিজেপি-র সভায় জাতীয় সংগীত ভুল ভাবে পরিবেশন

বিজেপি-র সভায় জাতীয় সংগীত ভুল ভাবে পরিবেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ নভেম্বর :  বিজেপির জেলা কমিটির উপসভাপতি ননীগোপাল রায় এক সভায় দেশের জাতীয় সঙ্গ‌ীত ভুল ভা‌বে প‌রি‌বেশন ক‌রে‌ছেন বলে সমালোচনার ঝড় বইছে গোটা আসামে। এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে রামকৃষ্ণনগর সম‌জেলার রাতাবাড়ি হায়ার সেকেন্ডারি স্কুলে। রাষ্ট্রবাদীদের এই সভায় উদ্বোধক হিসেবে উপ‌স্থিত ছি‌লেন শাসক দ‌লের সাংসদ কৃপানাথ মালা।‌

 এ‌দি‌নের সংবর্ধনা সভায় শত শত পড়ুয়া সহ শিক্ষা‌বিদ‌ ও অভিভাবকদের সম্মুখে এই অনাকা‌ঙ্খিত ঘটনাটি অ‌নে‌কে মে‌নে নি‌তে পার‌ছেন না। প‌রে এনিয়ে উত্তেজনাও দেখা দেয়। প্রশ্ন উঠছে যে বিজেপি দলের নেতা কর্মীরা সব সময় দেশ প্রেমের পাঠ শেখান। অথচ তাদের জেলাস্তরের একজন শীর্ষ নেতাও শুদ্ধ করে দেশের জাতীয় সংগীতটি পরিবেশন করতে পারেননি। এর চাইতে লজ্জাজনক আর কী হতে পারে। যদিও অনুষ্ঠান শেষে পরিস্থিতি বেগতিক দেখে বিজেপি নেতা ননীগোপাল রায় নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। এটা নিয়ে কংগ্রেস তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য