Saturday, August 8, 2026
বাড়ি রাজ্য বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন

বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন

বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ সেপ্টেম্বর :  আজাদিকা অমৃত মহোৎসবের অঙ্গ হিসাবে মঙ্গলবার রবীন্দ্র ভবনে বালি ঢালাই ম্যুরালের আনুষ্ঠানিক উন্মোচন  করেন মন্ত্রী রতন লাল নাথ। রবীন্দ্র ভবনের বাইরের অংশে এই ম্যুরাল গুলি স্থান পেয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা।

উচ্চ শিক্ষা দপ্তরের অধীন চারু ও কলা মহাবিদ্যালয়ের দ্বারা এই ম্যুরাল গুলি নির্মাণ করা হয়েছে।  ৫ শিল্পী এই ম্যুরাল তৈরি করেছেন। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতন লাল নাথ বলেন  কোনারকের স্থাপত্যের চাইতে কোন অংশে কম ঊনকোটির স্থাপত্য। প্রয়োজন ছিল প্রচারের। দীর্ঘ বছর তা হয়নি। রাজ্যের মধ্যে প্রতিভা রয়েছে। আর তাই রবীন্দ্র নাথ ঠাকুর বার বার এসেছেন। এখানের শিল্পীদের নিয়ে গিয়ে বিশ্ব ভারতীতে ছবি আঁকিয়েছেন। তবে বর্তমানে মানুষ বড় বেশী আত্ম কেন্দ্রীক হয়ে গেছে। হর ঘর তেরঙ্গা কর্মসূচীর মাধ্যমে মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগ্রত করা গেছে বলে জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha