স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :সকলের জন্য সাশ্রয়ী মূল্যের ঔষধ, সঠিক দামে ফার্মার ভুমিকা এবং মূল্য পর্যবেক্ষণের উপর অনুষ্ঠিত হল রাজ্য স্তরের কর্মশালা। শনিবার রাজধানির প্রজ্ঞাভবনে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কর্মশালার উদ্বোধন করেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্যে। উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্যরা।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন জনগণ যত বেশি জাগ্রত হবে, সচেতন হবে, তত বেশি অভিযোগ আসবে। সম্প্রতি উত্তর কিংবা ঊনকোটি জেলায় রোগীকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রদানের অভিযোগ সামনে এসেছে। জনগণ জেন সঠিক মূল্যে সঠিক ঔষধ পেতে পারে সেই দিকে সকলকে নজর রাখার জন্য আহ্বান জানান স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে।

