Thursday, February 5, 2026
বাড়িরাজ্যরেল স্টেশনে পার্সেল কাউন্টারের অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার

রেল স্টেশনে পার্সেল কাউন্টারের অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :আগরতলা স্থিত বাধারঘাট রেল স্টেশনে পার্সেল কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। চার ঘন্টা পর দেহ মর্গে পাঠালো পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার সকাল সাড়ে আটটা থেকে এই মৃতদেহ প্রত্যক্ষ করে আসছে রেল স্টেশনে আসা যাত্রীরা এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা।

তারা সঙ্গে সঙ্গেই বিষয়টি জানায় পুলিশকে। অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে চার ঘন্টা সময় লাগায়। এতে করে চরম অবহেলা এবং উদাসীনতার পরিচয় দিয়েছে পুলিশ। পরবর্তী সময়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়। তবে পুলিশ ময়না তদন্ত করার আগে কোনরকম ভাবেই মুখ খুলতে চাইছে না। তবে একটি রেল স্টেশনের গুরুত্বপূর্ণ জায়গায় কিভাবে মৃতদেহ আসলো সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য