স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর :মোবাইল চুরি করতে গিয়ে আটক এক চোর বলে অভিযোগ। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার বিকেল নাগাদ মেলাঘর থানাধীন বৈরাগী বাজার এলাকার কিশান রুদ্র দাস নামে এক যুবক মাতাবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় মোবাইল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়ে।
সাথে সাথে স্থানীয় লোকজন তাকে আটক করে তুলে দেয় রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে। অভিযোগ গত কিছুদিন পূর্বে সে আমতলী বাইপাস সংলগ্ন এলাকা থেকে একটি মোবাইল চুরি করেছিল। পুনরায় মাতাবাড়ি এলাকায় মোবাইল চুরি করতে গিয়ে হাতেনাতে আটক হয়।

