Thursday, February 5, 2026
বাড়িরাজ্যশ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল

শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৮ অক্টোবর : শ্যামা মায়ের আরাধনায় ব্রতী হয়েছে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে এই বছর শ্যামা মায়ের পূজার আয়োজন করেছে বিজেপি ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল। ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডল আয়োজিত শ্যামা মায়ের পূজার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

 শনিবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান আগরতলা পুর নিগমের মেয়র  দীপক মজুমদার।সাংবাদিক সম্মেলনে মেয়র দীপক মজুমদার জানান প্রতি বছরের ন্যায় এই বছরও দিপাবালি উৎসব উপলক্ষ্যে ৮ নং টাউন বড়দোয়ালী মন্ডলের উদ্যোগে শ্যামা মায়ের পূজার আয়োজন করা হয়েছে। এই পুজায় সামিল হওয়ার জন্য তিনি সকলকে আহবান জানান।

১৯ অক্টোবর সন্ধ্যায় মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্যামা মায়ের পূজার উদ্বোধন করবেন। ১৯ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য