Sunday, July 26, 2026
বাড়ি রাজ্য আর্থিক স্বাক্ষরতার উপর দুই দিনের প্রশিক্ষণ

আর্থিক স্বাক্ষরতার উপর দুই দিনের প্রশিক্ষণ

আর্থিক স্বাক্ষরতার উপর দুই দিনের প্রশিক্ষণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৬ অক্টোবর :  রাজধানীর এক বেসরকারি হোটেলে পঞ্চায়েত দপ্তরের উদ্যোগে শুরু হল আর্থিক স্বাক্ষরতার উপর দুই দিনের প্রশিক্ষণ শিবির। মূলত জেলা ও ব্লক স্তরের পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার প্রশিক্ষণ শিবিরের সুচনা করেন মন্ত্রী কিশোর বর্মণ।

সাথে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ অন্যান্যরা। এক সাক্ষাৎকারে মন্ত্রী কিশোর বর্মণ জানান পঞ্চায়েত দপ্তর ও সেবির যৌথ উদ্যোগে এইদিন আর্থিক সুরক্ষা নিয়ে দুই দিনের প্রসিক্ষনের আয়োজন করা হয়েছে। যাতে করে গ্রামীণ এলাকার মানুষ আর্থিক প্রতারনা থেকে বাচতে পারেন। এই প্রশিক্ষণের পর পঞ্চায়েত স্তরে আর্থিক সচেতনতার উপর শিবির করা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান