স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: গত আট এবং নয় অক্টোবর বিয়াং জনজাতিদের হজাগিরি উৎসব হয়। শান্তির বাজার মহকুমা বগাফায় ৩৪ তম হজাগিরি উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যে রিয়াং -রা বাংলাদেশ থেকে এসে বসবাস করছে। তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে সমালোচনা সৃষ্টি হয়েছে। এই সমালোচনা করা থেকে বিরত থাকতে আহবান ব্রু সঙ্গমা মোথের। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক খনারাম রিয়াং।
তিনি আরো বলেন, রিয়াং সমাজ তৈরি হওয়ার পর থেকে ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে সঙ্গমা দেবীকে পূজা করে সংশ্লিষ্ট অংশের মানুষ। এখন রাজ্যভিত্তিক এই পূজা অনুষ্ঠিত হয়। চলতি বছর ২২ এবং ২৩ সেপ্টেম্বর ২৪ তম সঙ্গমা পূজা অনুষ্ঠিত হয় বীরচন্দ্র মনুতে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর কাছে দাবি ছিল সঙ্গমা দেবীর পূজাকে সরকারিভাবে ছুটি ঘোষণা করার জন্য। তারপর মুখ্যমন্ত্রী এই সঙ্গমা পূজা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করেন। এর জন্য মুখ্যমন্ত্রীর কাছে রিয়াং জনজাতি সমাজ কৃতজ্ঞ। আরো বলেন, মহারাজা ইশান চন্দ্র মানিক্য কূল দেবীর সঙ্গমা মন্দির করার জন্য এক কানি ছয় ঘন্টা জমি প্রদান করেছিলেন। যা বেআইনিভাবে দখল করে আছে আনন্দময়ী আশ্রম। এই জমি উদ্ধার করার জন্য বহু চেষ্টা করা হয়েছে। কিন্তু পূর্বতন কোন এক মুখ্যমন্ত্রী সহযোগিতা করেননি। তাই সেবাশ্রমের জন্য এক কানি জমি চাইলেন মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে।
সাংবাদিক সম্মেলনের শেষে তারা আরো জানান, খুব সহসাই রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান থেকে একটি মিছিল সংঘটিত করে দাবি গুলি সরকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। এর জন্য একটি প্রতিলিপি তিপরা মথার সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর দেববর্মনের হাতে তুলে দেন সংগঠনের কর্মকর্তারা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজপতি থবা রিয়াং, বিভাসরী রিয়াং।

