Tuesday, March 10, 2026
বাড়িরাজ্যদুষ্কৃতিকারী গ্রেপ্তার না হওয়ায় জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন

দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হওয়ায় জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারকে ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ অক্টোবর, ২০২৫: কৈলাসহর ওয়াটার রিসোর্স ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার রনজয় দেববর্মাকে কুমারঘাট স্থিত সরকারি বাসভবনে ঢুকে দুষ্কৃতিকারীরা মারধর করেছে। ঘটনার সাতদিন পরেও গ্রেফতার নেই। এই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বুধবার স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলাশাসক ও পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি সূর্য কুমার দেববর্মা, সাধারণ সম্পাদক সত্যব্রত দাস সহ প্রায় শতাধিক ইঞ্জিনিয়ার। সংগঠনের দাবি— প্রশাসনের নীরবতা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নের মুখে ফেলেছে। সাধারণ সম্পাদক সত্যব্রত দাস বলেন, এত গুরুতর ঘটনার পরও অভিযুক্তদের গ্রেফতার না করা প্রশাসনের অক্ষমতার পরিচয়। তিনি জানান, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও পুলিশের মহা-নির্দেশকের কাছেও এ বিষয়ে অবগত করা হয়েছে।সরকারি কর্মচারীর উপর হামলার ঘটনায় রাজ্যজুড়ে উদ্বেগ ছড়িয়েছে। তবে ডবল ইঞ্জিন সরকারের সুশাসনের দাবির মুখে এই নীরবতা এখন বড় প্রশ্ন তুলে দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য