Thursday, August 27, 2026
বাড়ি রাজ্য বিলাসবহুল গাড়ি থেকে আটক ৫০৮ কেজি শুকনো গাঁজা

বিলাসবহুল গাড়ি থেকে আটক ৫০৮ কেজি শুকনো গাঁজা

বিলাসবহুল গাড়ি থেকে আটক ৫০৮ কেজি শুকনো গাঁজা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :পাচারকালে ৫৮০ কেজি গাঁজা সহ এক জনকে আটক করল মুঙ্গিয়াকামী থানার পুলিশ। জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে মুঙ্গিয়াকামি থানার ওসি সনেশ দেববর্মার নেতৃত্বে পুলিশ চামপ্লাইবাড়ি ও উত্তর মহারানী এলাকায় পৃথক পৃথক দুটি অভিযান চালায়। এই অভিযানে ৫৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। একই সাথে বাজেয়াপ্ত করা হয় দুইটি বিলাসবহুল গাড়ি। আটক করা হয় একজন পাচারকারীকে।

এইদিন চামপ্লাইবাড়ি এলাকায় একটি গাড়ি থেকে ২১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি এই গাড়ি থেকে টেলিকম ডিউটি লেখা স্টিকার, প্রেস স্টিকার এবং ৩ টি ভুঁয়া নাম্বার প্লেট উদ্ধার হয়। অপরদিকে উত্তর মহারানী এলাকায় অপর একটি গাড়ি থেকে ৩৬১ কেজি গাঁজা উদ্ধার হয়। আটক করা হয় গাড়ির চালক সনজিৎ সরকারকে। গাজা উদ্ধারের খবর পেয়ে তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ এবং ডি.সি.এম সূরজিৎ দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। মহকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান এইদিন পৃথক দুইটি জায়গায় অভিযান চালিয়ে ৫৮০ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা হবে। গাজা উদ্ধারের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দুইটি গাড়ি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha