Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য তামাকমুক্ত যুব অভিযান উপলক্ষে ম্যারাথন দৌড়

তামাকমুক্ত যুব অভিযান উপলক্ষে ম্যারাথন দৌড়

তামাকমুক্ত যুব অভিযান উপলক্ষে ম্যারাথন দৌড়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :মঙ্গলবার পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে "তামাকমুক্ত যুব অভিযান ৩.০" ও রেড রান ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এদিন আগরতলার উমাকান্ত একাডেমি মাঠে থেকে এক ম্যারাথন দৌড়ের সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, পশ্চিম জেলার জেলা শাসক বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ট্রাফিক পুলিশ সুপার পশ্চিম জেলা স্বাস্থ্য দপ্তরের সি এম ও সহ অন্যান্য আধিকারিক।

এদিনের এই ম্যারাথনে অংশ নেয় বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মূলত নেশার কবল থেকে যুবকদের কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে সচেতন করার জন্যই এই ধরনের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha