Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য জিবিপি হাসপাতালের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান

জিবিপি হাসপাতালের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান

জিবিপি হাসপাতালের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :মঙ্গলবার পালন করা হয় জিবিপি হাসপাতালের ৬৫ তম প্রতিষ্ঠা দিবস। জিবিপি হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়িকা মিনা রানী সরকার।

উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে, এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার অনুপ কুমার সাহা, এন এইচ এম-এর সদস্য সচিব ডাঃ নুপুর দেববর্মা সহ অন্যান্যরা। এইদিন জিবিপি হাসপাতালের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে এক রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে জিবি হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন তথা বিধায়িকা মিনা রানী সরকার বলেন ১৯৬১ সালের ১৪ অক্টোবর জিবি হাসপাতাল প্রতিষ্ঠা হয়েছে। সকলের প্রচেষ্টায় জিবি হাসপাতালের পরিষেবা উন্নত হয়েছে। একটা সময় জিবি হাসপাতালে ব্যাডের সংখ্যা অনেকটা কম ছিল। বর্তমানে জিবি হাসপাতালে ব্যাডের সংখ্যা অনেকটা বৃদ্ধি করা হয়েছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha