Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য নেশা সামগ্রী সহ আটক ১

নেশা সামগ্রী সহ আটক ১

নেশা সামগ্রী সহ আটক ১

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ অক্টোবর :আড়াই লক্ষাধিক টাকার নেশা সামগ্রী সহ আটক একজন। মঙ্গলবার ভোরে বোধজং নগর থানাধীন আর.কে নগর এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে। বোধজং নগর থানার ওসি জানান গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোরবেলা অভিযান চালানো হয়েছে এলাকার বাহার মিয়ার বাড়িতে।

 অভিযানে অভিযুক্ত রাজু মিয়াকে আটক করা হয়। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে আড়াই লক্ষাধিক টাকার ড্রাগস আটক করা হয়। অভিযুক্ত রাজু মিয়ার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো কারা জড়িত রয়েছে সে বিষয়ে সন্ধান করবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha