Sunday, October 25, 2026
বাড়ি রাজ্য ভন্ড রাষ্ট্রবাদী নেতার বেআইনি কার্যকলাপ, বড়সড় লেনদেনের সাথে জড়িত নিগম ও মন্ডলের রাঘব বোয়ালরা

ভন্ড রাষ্ট্রবাদী নেতার বেআইনি কার্যকলাপ, বড়সড় লেনদেনের সাথে জড়িত নিগম ও মন্ডলের রাঘব বোয়ালরা

ভন্ড রাষ্ট্রবাদী নেতার বেআইনি কার্যকলাপ, বড়সড় লেনদেনের সাথে জড়িত নিগম ও মন্ডলের রাঘব বোয়ালরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : ভন্ড রাষ্ট্রবাদী নেতার বেআইনি কার্যকলাপ প্রকাশ্যে আসলো স্যন্দন টিভির পর্দায়। তবে মাথার উপর শাসকদলের আশীর্বাদ থাকলে সমস্ত কিছুই মাফ হয়ে যায় সুশাসন জামানায়। ক্ষমার দৃষ্টিতে দেখা হয় তাদের বিভিন্ন বেআইনি কার্যকলাপ। দুর্গাপূজা এবং দীপাবলীর কয়েকদিন দু হাত ভরে রোজগার করার জন্য এক বিজেপি নেতার ছেলেকে রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি এলাকায় রাস্তার মধ্যে সরকারি জমি দখল করে স্টল খোলার জন্য মৌখিকভাবে অনুমতি দিয়েছে আগরতলা পুর নিগম।

ইতিমধ্যে স্টল গড়ে উঠেছে। এই স্টলে মধ্যে মিষ্টি জাতীয় খাবার, বেকারি জাতীয় খাবার, রেস্টুরেন্টের বিভিন্ন খাবার এবং চার্ট মিলবে। দুর্গাপূজা এবং দীপাবলিকে কেন্দ্র করে স্থানীয় মন্ডল নেতাদের আশীর্বাদে এবং বাবা বিজেপি নেতা হওয়ায় পুত্রের ভাগ্যে জুটে গেছে চন্দ্রের দশা। দুর্গাপূজায় এবং দীপাবলিতে লাখো লাখো টাকা রোজগারের পথ খুঁজে দিয়েছেন রাতে রাতে বিজেপির রামাবলি পরিধান করা ভন্ড রাষ্ট্রবাদী নেতা। বিষয়টি আগরতলা পুর নিগমের মেয়র পর্যন্ত অবগত রয়েছেন। অথচ কোন বাধা দেওয়া হয়নি। এই দুর্নীতির সাথে যারা জড়িত তারা ভেবেছিল বিষয়টি পূজা মরশুমে সকলে এড়িয়ে যাবে। গোপন লেনদেনের মাধ্যমে ব্যবসা চাঙ্গা করে পুজোতে বিজনেসম্যান হবেন ভন্ড নেতার ছেলে। কাকপক্ষীও টের পাবে না। কিন্তু সংবাদ মাধ্যমের ক্যামেরা এড়াতে পারলেন না গুণধর রাষ্ট্রবাদী নেতা এবং উনার পুত্র। তবে শহরের প্রাণ কেন্দ্রে প্রকাশ্যে এত বড় বেআইনি কার্যকলাপ রীতিমতো প্রকাশ্যে আসতেই নিগম এবং সরকারের সুশাসন নিয়ে ছিঃ ছিঃ রব উঠেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha