স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : মহাষষ্ঠীর ভোরে এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী হল মন্দির নগরী। দেবী দুর্গার প্রতিমা পূজা হওয়ার আগেই গণেশ, কার্তিক এবং লক্ষ্মীর প্রতিমা ভেঙে দিল দুষ্কৃতকারীরা। ঘটনা উদয়পুর ব্রহ্মাবাড়ি সামাজিক উন্নয়ন কমিটির মণ্ডপে। জানা যায়, পঞ্চমীর রাত পর্যন্ত উদয়পুর উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত শীতলা বাড়িতে শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে এলাকার লোকজন কাজ করে। রবিবার ভোরে তারা বাড়ি চলে যায়। তারপর সকালবেলা এলাকার লোকজন এসে দেখে মূর্তি ভাঙ্গা। লক্ষ্মী, গণেশ, কার্তিকের হাত ভেঙে রয়েছে।
একই সাথে ভাঙ্গা দুর্গার বাহন সিংহ এবং কার্তিকের বাহন ময়ূর। খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসে উদয়পুর ব্রহ্মাবাড়ি স্থিত শীতলা বাড়িতে। খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায়। ছুটে আসে পুলিশ। কিছুক্ষণ পর গোমতী জেলার পুলিশ সুপার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সিসি ক্যামেরার ফুটেজ ঘটিয়ে দেখছে পুলিশ। পূজা কমিটির দায়িত্বপ্রাপ্তরা জানান কারা এ ঘটনা করেছে এ বিষয়ে তারা কিছুই জানে না।
তবে পেছনে বড় ষড়যন্ত্র রয়েছে সেটা তারা বুঝতে পারছে। সে অনুযায়ী পূজা কমিটি দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পুলিশকে সমস্ত রকম সহযোগিতা করা হবে। অপরদিকে জেলা পুলিশ সুপার জানান সিসি ক্যামেরার ফুটেজ হাতে নেওয়া হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের অবিলম্বে গ্রেফতার করার জন্য চেষ্টা করছে পুলিশ। গত শুক্রবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য পুলিশের মহা নির্দেশক দাবি করেছিলেন দুর্গাপূজা উপলক্ষে সারা রাজ্যের ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বিগত বছরের মত ঘটনা এবছরও পুজোর বাকি দিনগুলির জন্য মানুষকে চিন্তায় ফেলছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ প্রশাসন যদি সম্পূর্ণ সজাগ দৃষ্টি থাকতো তাহলে এই ঘটনার সাক্ষী হতো না এলাকাবাসী। যায় একপ্রকার শান্তি সম্প্রীতি নষ্ট করার জন্য সুড়সুড়ি বলে মনে করছে সচেতন মহল।

