Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য কমিউনিস্টের স্বভাব কখনো বদলায় না, তারা দলের নীতিতে কথা বলেন : বিপ্লব কুমার দেব

কমিউনিস্টের স্বভাব কখনো বদলায় না, তারা দলের নীতিতে কথা বলেন : বিপ্লব কুমার দেব

কমিউনিস্টের স্বভাব কখনো বদলায় না, তারা দলের নীতিতে কথা বলেন : বিপ্লব কুমার দেব

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৮ সেপ্টেম্বর : মহাষষ্ঠীর সন্ধ্যায় চন্দ্রপুর স্থিত তুষার সংঘের পূজা মন্ডপ উদ্বোধন করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সংসদ বিপ্লব কুমার দেব। তিনি পুজো মণ্ডপ উদ্বোধন করে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলেন, কমিউনিস্টদের স্বভাব কখনো বদলায় না, মানুষের স্বভাব বদলায় ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এই জায়গায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বয়স ৭০ -এর উপর হয়েছে।

তাই উনার স্বভাব বদলানো সম্ভব না। আর এছাড়াও তিনি দলের নীতি অনুযায়ী কথা বলেন। কমিউনিস্টদের নীতি নেগেটিভিটি। তাই তারা বলছেন পূজা মরশুমে মানুষ অভাব অনটনে ভুগছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ২২ সেপ্টেম্বর সারা দেশে উপহার হিসেবে দুই থেকে আড়াই লক্ষ কোটি টাকা ট্যাক্স রিডাকশন দিয়েছেন। সুতরাং তারপরেও কমিউনিস্টরা নেগেটিভিটি চিন্তাধারা নিয়ে চলছে। কিন্তু আর্থিকভাবে কম হলেই মানুষের জীবনে সবকিছু অসুখ হবে, এমন নয়। যে মানসিকভাবে যে সুখী সেই প্রকৃত সুখী। তিনি আরো বলেন, কমিউনিস্ট সরকারের সময় রাজ্যে ষষ্ঠীর দিনেও দুর্গাপূজা ঠিকভাবে শুরু হতো না। এখন তৃতীয়া ও চতুর্থী থেকেই শুরু হয়ে যায় দুর্গাপূজা। অর্থাৎ দুর্গাপূজায় এখন সকলে আনন্দ করে। পরবর্তী সময় ভাটি অভয়নগর স্থিত বিবেকানন্দ তরুণ দলের পূজা মন্ডপ উদ্বোধন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। সকলের উদ্দেশ্যে তিনি দুর্গাপূজার অভিনন্দন জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha